এমসি কলেজে ২ দিন ব্যাপী চাকরি মেলা সম্পন্ন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ AM

এমসি কলেজে ২ দিন ব্যাপী চাকরি মেলা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৭:১৪:০৯ AM

এমসি কলেজে ২ দিন ব্যাপী চাকরি মেলা সম্পন্ন

মুরারিচাঁদ কলেজে অনুষ্ঠিত চাকরি মেলা


সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) চাকরি মেলা ২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চাকরির মেলা কলেজ ক্যাম্পাসে ১১ এবং ১২ ই জুন অনুষ্ঠিত হয়। মেলায় ১৭ টি প্রতিষ্ঠান ১১৭ এর অধিক শূন্য পদে চাকরি দেওয়ার জন্য উপস্থিত ছিল।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনের, ১ম দিন ছিল ফ্রি সিভি রাইটিং ও ইন্টারভিউ টিপস সেশন। আয়োজনের ২য় দিনে ছিল চাকরিপ্রার্থীদের বিগত ১ সপ্তাহে অনলাইনে জার্নিমেকারজবস ওয়েবসাইটে জব এপ্লাই এর ভিত্তিতে সিভি যাচাই করে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা। এরপর উপস্থিত থাকা ১৭ টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন চাকরি প্রত্যাশীদের কলেজ ক্যাম্পাসে ইন্টারভিউ নেন।

এদিকে চাকরি মেলার সার্বিক সহযোগিতায় ছিল জার্নিমেকারস জবস।

সর্বশেষ মুরারিচাঁদ কলেজের প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন