মেধাবী হতে ভালোভাবে পড়াশুনা করতে হয়: পরিবেশমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মেধাবী হতে ভালোভাবে পড়াশুনা করতে হয়: পরিবেশমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০১:২১:০৪ পূর্বাহ্ন

মেধাবী হতে ভালোভাবে পড়াশুনা করতে হয়: পরিবেশমন্ত্রী

ছবি : সংগৃহিত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, শুধু ‘এ’ প্লাস পেলেই মেধাবী হওয়া যায় না। ‘এ’ প্লাস প্রাপ্তকেও ইউনিভার্সিটিতে ভর্তির জন্য পরীক্ষা দিতে হয়। সেখানে ‘এ’ প্লাস পায়নি, তারাও ভর্তির সুযোগ পায়। ‘এ’ প্লাস না পেলেও মেধাবী হয়। মেধাবী হতে পড়াশোনা করতে হবে।’

শনিবার বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বড়লেখা পৌরসভার মেয়র এবং রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা ইউএনও সুনজিৎ কুমার চন্দ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সালেহ আহমদ জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ।

সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদুর রহমান, সুমি দত্ত ও আবদুল্লাহ রিফাত।

SH



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী