মাধবপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মাধবপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ১২:৩৪:৩২ অপরাহ্ন

মাধবপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম (৩৫) কে বিমানবন্দর ইমিগ্রেশনে পুলিশ আটক করেছে।

রোববার ( ১ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামী মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী