কমলগঞ্জে ট্রাক্টর উ*ল্টে চা শ্রমিক নি*হত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কমলগঞ্জে ট্রাক্টর উ*ল্টে চা শ্রমিক নি*হত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০১:৩৩:৪০ পূর্বাহ্ন

কমলগঞ্জে ট্রাক্টর উ*ল্টে চা শ্রমিক নি*হত

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহনকারী একটি ট্রাক্টর উল্টে চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মদনমোহনপুর চা-বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের নিচে এ ঘটনা ঘটেছে। নিহত শান্ত মহালী পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা-বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিওর বাড়ির কাজের জন্য ট্রাক্টর দিয়ে ইট আনা হচ্ছিল। এসময় ট্রাক্টরটি খ্রিস্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেকফেল করে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়েন শান্ত মহালী। পেছনের আরেকটি ট্রাক্টরের লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে মৃত অবস্থায় বের করেন। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ