সিলেটে শান্ত-মমিনুল জুটির ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ PM

সিলেটে শান্ত-মমিনুল জুটির ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১২:৫৯:০১ PM

সিলেটে শান্ত-মমিনুল জুটির ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের দলপতি শান্ত। কিন্তু ব্যাটিংবান্ধব পিচেও বরাবরের মতোই ব্যর্থ দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই ব্যর্থতা কাটিয়ে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন মুমিনুল হক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ ওভারে ২ উইকেটে ৮৪ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মুমিনুল ২১ ও শান্ত ৩০ রানে অপরাজিত আছেন।

রোববার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেন দুই অপেনার জয় ও সাদমান। দুই-তিনটি বাউন্ডারি হাঁকান এবং উইকেটে সেটও হন তারা। তবে টিকতে পারেননি দুজনের কেউই। আউট হন মাত্র ১ রানের ব্যবধানে। দলীয় ৩১ রানের মাথায় জিম্বাবুয়ে পেসার ভিক্টর নুয়াইসির ডেলিবারিতে ব্যাটের বাইরের কাণায় বল ছুঁইয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ হন সাদমান। ২৩ বলে ১২ রান করেন বাঁহাতি এ ব্যাটার।

দলীয় স্কোর বোর্ড ১ রান যোগ হতেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার জয়ও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও ফেরান নুয়াইসি। ৩৫ বলে ১৪ রান করেন ডানহাতি ব্যাটার। দলীয় ৩২ রানের মাথায় দুই অপেনার হারায় বাংলাদেশ। এরপরই মুমিনুল ও শান্তর জুটিতে ৮৪ রান নিয়ে ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু