আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩২ PM

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৭:২২:৫৩ AM

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই

ছবি : সংগৃহীত


মারা গেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি। স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) খবরটি নিশ্চিত করেছে।

গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে ভর্তি করা হয়। কিন্তু পরে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গাত্তির ডাকনাম ছিল ‘এল লোকো’ অর্থাৎ ‘পাগল’। একেবারে ভিন্নধর্মী ও উদ্ভট কৌশলের জন্য বিখ্যাত ছিলেন তিনি। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সর্বোচ্চ ৭৬৫ ম্যাচ খেলার রেকর্ড ধরে রেখেছেন তিনি। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছর পেশাদার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন। এর মধ্যে বোকা জুনিয়র্সের হয়ে তিনি ১৯৭৭ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

গাত্তি শুধু একজন খেলোয়াড় ছিলেন না—তিনি ছিলেন একটি স্পষ্টভাষী চরিত্র, একটি যুগের প্রতিনিধি। তিনি অনেক সময় বিতর্কের জন্ম দিতেন। একবার তিনি দিয়েগো মারাডোনাকে ‘গর্ডিতো’ বা ‘মোটা’ বলে খ্যাপান। যার প্রতিশোধ মারাডোনা পরের ম্যাচে তার বিপক্ষে চার গোল করে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু