সিলেটে বৃষ্টি বাধার পর ফের খেলা শুরুর অপেক্ষা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ PM

সিলেটে বৃষ্টি বাধার পর ফের খেলা শুরুর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০১:০২:৩৯ AM

সিলেটে বৃষ্টি বাধার পর ফের খেলা শুরুর অপেক্ষা


সকাল থেকে অপেক্ষা ছিল কখন বৃষ্টি থামবে। নির্ধারিত সময় অনুযায়ী, সিলেট টেস্টে ৩য় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু, বৃষ্টি বাধায় সেটা হয়েছে পণ্ড। অবশেষে সুখবর এলো ১২টার পর। বৃষ্টি থেমেছে। পানি নিষ্কাশনের কাজ শেষে দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

দিনের বাকি সময়ের সূচি অনুযায়ী, চা বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর শেষ সেশনের খেলা হবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সকালের পুরো সেশনই চলে গিয়েছে বৃষ্টির পেটে। 

আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন সকাল থেকেই সিলেটের আকাশে হাজির হয়েছে বৃষ্টি। আবহাওয়ার অবস্থা আঁচ করেই কি না, দুই দল মাঠে এসেছে সকাল ১০টা নাগাদ। এরপর থেকে ড্রেসিংরুমগুলোতে ছিল বৃষ্টি শেষের অপেক্ষা। 

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। তৃতীয় দিনে এখান থেকেই খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। 

এর আগে, সিলেট টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কিছুটা ব্যাকফুটে খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়।

শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু