কুলাউড়ায় আ. লী গ নেতা ইউপি চেয়ারম্যান আতিক গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

কুলাউড়ায় আ. লী গ নেতা ইউপি চেয়ারম্যান আতিক গ্রে প্তা র

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১০:৫৬:৫১ পূর্বাহ্ন

কুলাউড়ায় আ. লী গ নেতা ইউপি চেয়ারম্যান আতিক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় কাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কাদিপুর ইউনিয়নের আমতৈল এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা আতিককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যের দায়িত্বে ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামীলীগ নেতা আতিককে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী