৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১০:২২:৩৩ পূর্বাহ্ন

৯ম বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুছ ছালেক। বুধবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় টানা নবম বারের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো.মনজুর রহমান পিপিএম-বার।

জানা যায়, ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, সম্প্রতি গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চোরাই গাড়ি উদ্ধার, অল্পসময়ে নিখোঁজ ভিকটিম উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে টানা নবম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. রুমান মিয়া শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলা পুলিশের এক সভায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী