বড়লেখায় দুই যুবককে ভা র তে পা*চার: সাবেক ইউপি সদস্য গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বড়লেখায় দুই যুবককে ভা র তে পা*চার: সাবেক ইউপি সদস্য গ্রে প্তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৭:৫৫:৩২ পূর্বাহ্ন

বড়লেখায় দুই যুবককে ভা র তে পা*চার: সাবেক ইউপি সদস্য গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে মানবপাচার আইনে করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ডিমাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নবাবকে বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

র‌্যাব-৯ ও মামলা সূত্রে জানা গেছে,  ধৃত আসামি সরফ উদ্দিন নবাব ও তার সহযোগিরা বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে সেখানে তাদেরকে হাত-পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদিরের মা নেছা বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে থানায় মামলা করেন। এই মামলার আসামি আব্দুল মালিক ও রুবেল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল শনিবার রাতে ওই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে উপজেলার ডিমাই বাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার বিকেলে বলেন, মানবপাচার আইনে এক নারীর করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে র‌্যাব-৯ গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী