ভক্তদের ভিড়ে পি*ষে হাসপাতালে ভর্তি অভিনেতা অজিত কুমার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ AM

ভক্তদের ভিড়ে পি*ষে হাসপাতালে ভর্তি অভিনেতা অজিত কুমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:৩৬:১৯ AM

ভক্তদের ভিড়ে পি*ষে হাসপাতালে ভর্তি অভিনেতা অজিত কুমার

ছবি : সংগৃহীত


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। বুধবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ভক্তদের ভিড় থেকে প্রচণ্ড চোট পান তিনি; ফলে এমন বিপদের মুখে অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে যান অজিত। সেখানে ভক্তরা আচমকা তাকে ঘিরে ধরে। এমন অবস্থায় অভিনেতার যখন ভিড়ে পিষে যাওয়ার উপক্রম, তখন পায়ে চোট পান অজিত। পরদিন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়।

জানা গেছে, পদ্মভূষণ সম্মানে ভূষিত হওয়ার পর দিল্লি থেকে চেন্নাই ফেরেন অভিনেতা। সে সময় বিমানবন্দরে জড়ো হওয়া ভক্তদের ভিড়ে পায়ে চোট পান তিনি।

ত্যাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাকে খুব দ্রুতই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে পদ্মভূষণে ভূষিত হন অজিত। বর্তমানে এই নায়ক ব্যস্ত রয়েছেন তার আগামী ছবি ‘গুড ব্যাড আগলি’ নিয়ে। একজন তামিল অভিনেতা ছাড়াও তিনি একজন ফর্মুলা রেসিং অ্যাথলেট হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ