মৌলভীবাজার জেলা পুলিশের ‘প্রবাসী কল্যান সেল’ চালু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের ‘প্রবাসী কল্যান সেল’ চালু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ০৪:২৬:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের ‘প্রবাসী কল্যান সেল’ চালু

মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়। ফাইল ছবি


মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে প্রবাসীদের পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে ‘প্রবাসী কল্যান সেল’ নামে পৃথক একটি সেল গঠন করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের নিচ তলায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে। 

ইতিমধ্যে প্রবাসীদের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। প্রবাসীরা দেশে এসে কিংবা দেশের বাইরে থেকে আইনি সহায়তা পেতে মৌলভীবাজার জেলা পুলিশের হটলাইন নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সমস্যা জানাতে পারবেন। 

বিদেশে অবস্থানরত মৌলভীবাজার জেলার যেকোনো ব্যক্তি এবং মৌলভীবাজারে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনরা যেকোনো অভিযোগ জানাতে এবং আইনগত পরামর্শ ও সেবা পেতে প্রবাসী কল্যাণ সেলের হটলাইন নম্বর ০১৩২০১১৯৭৬৫-এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া [email protected] এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। 

এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) জানান, ”একজন পুলিশ পরিদর্শককে প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সাথে আমাদের আরো কয়েকজন পুলিশ সদস্য এই সেলে কাজ করছেন। আমাদের হটলাইন নস্বর এবং ইমেইলের মাধ্যমে যেকোন সময় প্রবাসী কল্যান সেল থেকে সেবা পাওয়া যাবে। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যই এই বিশেষ সেল চালু করেছি।”

ডিডি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী