কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ১০:০১:০৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি : নিজস্ব


“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণের বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।এছাড়াও উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও কলেজগুলোতে পালন করা হয়েছে শিক্ষক দিবস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক,লেখক-গবেষক আহমদ সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো: সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম। আলোচনা শেষে এক ব্যালী বের করা হয়। এছাড়াও জেলার সকল উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও কলেজগুলো উৎসবমুখুর পরিবেশে পালন হয়েছে শিক্ষক দিবস।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী