বেইলির রান নেওয়ার সময় পকেট থেকে পড়ল মোবাইল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM

বেইলির রান নেওয়ার সময় পকেট থেকে পড়ল মোবাইল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০১:৪২:০৭ AM

বেইলির রান নেওয়ার সময় পকেট থেকে পড়ল মোবাইল

ছবি : সংগৃহীত


সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ার এবং গ্লুচেস্টারশায়ারের মধ্যকার ম্যাচে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ল্যাঙ্কাশায়ার বোলার টম বেইলি ব্যাট করতে এসে একটি আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়েছেন।

দৌড়ে দুই রান নেওয়ার সময় ট্রাউজারের পকেট থেকে পড়ে যায় বেইলির মোবাইল ফোন। সেটি দেখার পরই ক্রিকেটভক্ত ও বিশ্লেষকদের মাঝে প্রশ্ন জাগে, কেন ব্যাট করার সময় মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন বেইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল চর্চা। 

ট্রাউজারের পকেট থেকে যে মোবাইল পড়ে গেছে, সেটি প্রথমে খেয়ালই করেননি বেইলি। পরে গ্লুচেস্টারশায়ারের একজন বোলারই ঘটনাটি লক্ষ্য করেছিলেন। যদিও মোবাইল ফোনটি খেলোয়াড়কে ফেরত দেওয়া হয়েছিল নাকি আম্পায়ার সেটি জব্দ করেছিলেন, সেটি জানা যায়নি। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে এসেছিলেন বেইলি। প্রথমে ব্যাট করা ল্যাঙ্কাশায়ারের রান তখন ৮ উইকেট হারিয়ে ৪০১। ইনিংসে বেইলি ৩১ বলে ২২ রান করেছিলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এই ঘটনায় নানা মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘অবৈধ, অবশ্যই?’ আরেকজনের মন্তব্য, ‘এটা কীভাবে সম্ভব?’ অনেকেই এটাকে শাস্তিযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। 

সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স টিউডরও ভিডিওটি শেয়ার করে এমন ঘটনায় তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ