সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM

সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৬:৪২:৫৫ AM

সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ

ছবি : সংগৃহীত


সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি।

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মিরাজ। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স।

নারী ক্রিকেটারদের মধ্যে এপ্রিল মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ