ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ AM

ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১১:৩৩:০৫ AM

ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত


টেস্ট আর টি-টোয়েন্টিতে একটু সমস্যা, কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ দারুণ দল! গেলো কয়েক বছর ধরে বাংলাদেশকে নিয়ে এটাই ছিল ট্যাগলাইন। তবে সধেধন নীলমনি সেই ওয়ানডেতেও এখন লেজেগোবরে অবস্থা! আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ নেমে ১০ নম্বরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

 আইসিসির বার্ষিক হালনাগাদে ২০২৪ সালের মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। সেক্ষেত্রে গেলো এক বছরে ওয়ানডেতে একদমই নিষ্প্রভ ছিলেন টাইগাররা। এই সময়ে ৫০ ওভারের সংস্করণে আট ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে তারা। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা। এর আগে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে তিন ম্যাচের সিরিজ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইটওয়াশড। সবমিলিয়ে এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

 বাংলাদেশকে দশে নামিয়ে ৯ নম্বরে উঠেছে গত এক বছরে ৯ ওয়ানডে খেলে ৬টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৫ পয়েন্ট বেড়ে ৮৩ পয়েন্ট হয়েছে। ৪ রেটিং পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড (৮৪)। তাদেরকে টপকে সাতে উঠেছে আফগানিস্তান (৪ পয়েন্ট বেড়ে ৯১)।চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তোলা ভারত ধরে রেখেছে শীর্ষস্থান। ২ পয়েন্ট বেড়ে রোহিত শার্মার দলের রেটিং পয়েন্ট এখন ১২৪। ওই টুর্নামেন্টের রানার্সআপ নিউ জিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত (২৭১ রেটিং পয়েন্ট)। তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০ থেকে ৯ এ নামিয়ে এনেছে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া (২৬২)। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে ১০০ দলকে যুক্ত করেছে আইসিসি। ২০১৯ সালে থেকে চালু হওয়া এই সংস্করণের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এতদিন রাখা হতো ৮০ দল। পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে শ্রীলঙ্কা (২৩৫)। আটে নেমে যাওয়া পাকিস্তানের পয়েন্ট ২২৮। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম বাংলাদেশের। আর ২২৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আফগানিস্তান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন