আর একটু হলেই ব্রাজিল নয়, ইতালির হয়ে খেলতেন রাফিনিয়া
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ AM

আর একটু হলেই ব্রাজিল নয়, ইতালির হয়ে খেলতেন রাফিনিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৪:৩৯:১৬ AM

আর একটু হলেই ব্রাজিল নয়, ইতালির হয়ে খেলতেন রাফিনিয়া

ছবি : সংগৃহীত


ব্রাজিলের হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায় খেলেছেন রাফিনিয়া। বর্তমানে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। তবে একটা ঘটনা এদিক-সেদিক হলেই ব্রাজিল নয় বরং ইতালির হয়ে খেলতেন এই তারকা ফুটবলার। এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ তথ্যই দিয়েছেন রাফিনিয়া।

২০২০ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে যোগ দেওয়ার আগে খুব একটা পরিচিত ছিলেন না রাফিনিয়া। পরের বছর ছিলো ইউরো। ঠিক সেই সময়ে ইতালি জানতে পারে যে রাফিনিয়ার ইতালির প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে। কারণ রাফিনিয়ার জন্ম ব্রাজিলে হলেও তার বাবা রাফায়েল ডায়াস বেলোলি ইতালীয় বংশোদ্ভূত।

তখন ইতালীয় ফুটবল ফেডারেশন রাফিনিয়াকে ব্রাজিলের হয়ে খেলার ইচ্ছা ছেড়ে দিয়ে ইতালিতে হয়ে খেলতে বলে। তবে বিপত্তি বেধে যায় পাসপোর্ট তৈরিতে।  রাফিনিয়ার পাসপোর্ট সময়মতো পৌঁছায়নি। পরে ব্রাজিল দলে ডাক পেয়ে যান তিনি।

এ প্রসঙ্গে রাফিনিয়া বলেন, 'আমি ইতালির জাতীয় দলে ডাক পাওয়ার প্রস্তাব প্রায় গ্রহণ করে ফেলেছিলাম। তারা ২০২০ সালে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আমি তাতে অংশ নিতে যাচ্ছিলাম। আমি প্রায় প্রস্তুত ছিলাম।'

তিনি আরও বলেন, 'ইতালির জাতীয় দলের ফুটবলাররা আমাকে ফোন করেছিল। জর্জিনহো আমাকে সবসময় ফোন করতো। ইতালীয় স্টাফদের আমার জন্য একটি চমৎকার পরিকল্পনা ছিল, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। কিন্তু একই সময়ে, আমার মনের গভীরে, ব্রাজিল শার্ট পরার এক শতাংশ আশা তখনও ছিল। এবং সৌভাগ্যক্রমে, আমার ইতালীয় পাসপোর্ট সময়মতো আসেনি।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ