বার্সা ডিফেন্ডারের ‘থুথু ছিটানোর’ অভিযোগ অস্বীকার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ AM

বার্সা ডিফেন্ডারের ‘থুথু ছিটানোর’ অভিযোগ অস্বীকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১২:২০:৫৯ PM

বার্সা ডিফেন্ডারের ‘থুথু ছিটানোর’ অভিযোগ অস্বীকার

ছবি : সংগৃহীত


সান সিরোর নাটকীয় ম্যাচে ইন্টার মিলানের জয়ের নায়ক ডেভিড ফ্র্যাত্তেসি হলেও তার আগে দলকে ম্যাচে ফেরান ফ্র্যানসেস্কো অ্যাকারবি। যোগ করা সময়ে তৃতীয় মিনিটে রিয়ালের ডিফেন্ডার গোলটা না করলে জয়ের নায় হওয়া হতো না ফ্র্যাত্তেসিকে। অন্যথা ৪-৩ জয়ে নয়, ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়তে হতো তাদের।

সেই অ্যাকারবি গতকাল বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ করেছেন।

বার্সা ডিফেন্ডার নাকি তাকে উদ্দেশ্য করে ‘থুথু ছিটিয়েছেন’ এমনটা জানিয়েছেন তিনি। তবে তার এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন মার্তিনেজ। বার্সা ডিফেন্ডার জানিয়েছেন, তিনি কখনোই এমনটা করেননি।

ম্যাচ শেষে এল চিরিঙ্গুইতো টিভিকে মার্তিনেজ বলেছেন, ‘সে আমার কানের কাছে উদযাপন করছিল।

মানছি আমার প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় ছিল, কিন্তু কখনো তার দিকে থুথু ফেলিনি। যদি এমনটাই করতাম তাহলে আমাকে লাল কার্ড দেখাত রেফারি। এমনটা যে করিনি তাতে কোনো সন্দেহ নেই।’

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মার্তিনেজ থুথু ছিটানো বলে অভিযোগ করেন অ্যাকারবি।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে যখন হাকান চালহানওলু সফল স্পটকিকে দলকে ২-০ লিড এনে দেন। সে সময় সতীর্থদের মতো উদযাপনে মাতেন অ্যাকারবিও। আর তার উদযাপনের সময়ই নাকি মার্তিনেজ থুথু ছিটান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ