মৌলভীবাজার সী*মান্তে অনুপ্রবেশের সময় আ*টক ৪৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মৌলভীবাজার সী*মান্তে অনুপ্রবেশের সময় আ*টক ৪৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০২:১৯:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজার সী*মান্তে অনুপ্রবেশের সময় আ*টক ৪৪


মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

বৃহস্পতিবার (৯ মে) অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে অনুপ্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এমন খবর জানান স্থানীয়রা। বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধল‌ই সীমান্ত থেকে ১৫ জনকে আটক বিজিবি। পরে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে ৪৪ জনসহ এখন পর্যন্ত অনুপ্রবেশের ঘটনায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। আটকদের মধ্যে নারী-শিশুরা ও ভারতীয় ও বাংলাদেশিরা রয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ধল‌ই সীমান্তে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।‌

মৌলভীবাজারের পুলিশ সুপার একেএম জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনার পর থেকে মৌলভীবাজারের সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। ভারত ও পাকিস্তানে সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী অবৈধভাবে দেশের সীমানা দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নিদের্শ দেওয়া হয়েছে। সে মোতাবেক পুলিশ কাজ করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী