ভা র তে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM

ভা র তে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৭:০৪:৫৪ AM

ভা র তে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল স্থগিত হয়েছে। কিন্তু উত্তেজনার মধ্যেই ভারতের অরুণাচলে আজ থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। 

ভারতের অরুণাচল প্রদেশের ইউপির গোল্ডেন জুবিলি স্টেডিয়াম কৃত্রিম টার্ফের। বল অতিরিক্ত বাউন্স করেছে। এতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পাহাড়ি এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশ উচুতে স্টেডিয়াম।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দুই গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ দুই গোল পরিশোধ করে। দুই দলই আর কোনো গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ১১ মে বাংলাদেশের পরের ম্যাচ ভূটানের বিপক্ষে।

ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফয়সাল। বিরতির আগে মিঠু চৌধুরীর ক্রস থেকে রিফাত কাজী হেডে ২-০ লিড এনে দেন।

বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ায়। ৫৭ মিনিটে ইব্রাহিম নাসেরের বা প্রান্তের ক্রসে বাংলাদেশের গোলরক্ষক মাহিন এগিয়ে আসেন। অন্য প্রান্তে প্লেসিংয়ে অনুফ আবদুল্লাহ গোল করেন। ১৬ মিনিট পর এহতান জাকি বক্সের সামনে থেকে জোরালো শটে স্কোরলাইনে সমতা আনেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ