টানা বৃষ্টিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

টানা বৃষ্টিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ০৩:৫০:৪৬ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বৃষ্টিতে বেকার হয়ে পড়েছেন দিনমজুররা


 তিন দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কুলাউড়ায়। মুষলধারায় বৃষ্টি না হলেও একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও  দিনমজুররা। 

শনিবার ( ৭ অক্টোবর ) ভোর রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে অনেক জায়গায় জলবদ্ধতা দেখা দিয়েছে। এজন্য গৃহবন্দী দিনমজুররা । তারা বেরোতে পারেননি কর্মস্থলে, বন্ধ রয়েছে অনেক কর্মস্থলও। 

ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজমিস্ত্রী গোপাল বিশ্বাস জানান,  আজ কাজে গিয়েও ফিরে এসেছেন বৃষ্টির কারণে। কারন এই বৃষ্টিতে কাজ করা সম্ভব নয়।   

তিনি বলেন, বৃষ্টির মধ্যে কোনোমতে কাজে উপস্থিত হই, সেখানে উপস্থিত হয়ে জানতে পারি কাজ হবে না  এবং অন্যরাও বৃষ্টির জন্যে কাজে আসতে পারেনি। 

ঠেলাভ্যান চালক কুমার বলেন, ঠেলা নিয়ে বের হয়েছি তিন দিন কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে প্রতিদিন । সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মূল্যবান জিনিসপত্র বৃষ্টিতে নিলে নষ্ট হয়ে যেতে পারে বলে কেউর প্রয়োজন পড়ছে না ঠেলা গাড়ির। 

রিস্কা চালক সন্তুোষ জানান,  দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না । সকাল থেকে রাত পর্যন্ত রিস্কা চালিয়ে গতকাল  ৩০০ টাকা হয়েছে। যেখানে ৭০০-৮০০ হয়ে থাকে।  

উপজেলার সবজি বিক্রেতা আশিক মিয়া জানান, সারাদিন বৃষ্টি থাকার কারনে গত তিনদিন ধরে বেচা-বিক্রি হচ্ছেনা। অনেক সবজি নষ্ট হয়ে গেছে।  

দিনমজুর হরিচন জানান, টানা বৃষ্টির কারনে ঘরে বসে দিন পার করতে হচ্ছে। কয়েকদিন ধরে কোন কাজ না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। 

এদিকে  আবহাওয়া অধিদপ্তরপর পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। আজ সারা দেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে। 


ডি ডি



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ