নতুন সূচি প্রকাশ ,১৭ মে থেকে শুরু আইপিএল
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১১ AM

নতুন সূচি প্রকাশ ,১৭ মে থেকে শুরু আইপিএল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১১:০০:২৯ AM

নতুন সূচি প্রকাশ ,১৭ মে থেকে শুরু আইপিএল

ছবি : সংগৃহীত


ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবার শুরু হতে চলেছে। গতকাল সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৫ আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। 

টুর্নামেন্টের বাকি অংশ, যা ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল, তা এখন ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।

নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৩টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ। প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে ঘোষণা করা হবে। আপাতত তারিখ জানা গেছে-২৯ মে (কোয়ালিফার ১), ৩০ মে (এলিমিনেটর), ১ জুন (কোয়ালিফার ২), ৩ জুন (ফাইনাল)।

মোট ১৭টি ম্যাচের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্ধারিত ম্যাচ। ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।

টুর্নামেন্টের পুনরারম্ভের ম্যাচ হবে ১৭ মে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরুর আগে তারা সরকার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য প্রধান অংশীজনদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।উল্লেখ্য, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন