মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ০৮:৫৫:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


মৌলভীবাজার সদর থানার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলার সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার  (০৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় শহরের যানজট নিয়ন্ত্রণ,মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবসহ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করলে, "সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব বা ধর্ম নিয়ে কটূক্তি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজার জেলা পুলিশ আসন্ন দুর্গাপূজায় সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সবাই এক হয়ে কাজ করলে আমাদের হিন্দু-মুসলমান সম্প্রীতিতে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিধান ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়