সিলেটে সড়ক দুর্ঘটনার শিকার ম‍্যাজিস্ট্রেট
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ PM

সিলেটে সড়ক দুর্ঘটনার শিকার ম‍্যাজিস্ট্রেট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:৩৯:২৪ AM

সিলেটে সড়ক দুর্ঘটনার শিকার ম‍্যাজিস্ট্রেট

সড়ক দুর্ঘটনার শিকার গাড়ী


সিলেটে সড়ক দুর্ঘটনার ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন দুজন। আহত ম্যাজিস্ট্রেটের নাম নিবিড় রঞ্জন তালুকদার।  তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনজিও ও স্থানীয় সরকার শাখা) কর্মরত আছেন।

বুধবার (১৪ জুন) সকাল ৬টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনার ঘটে।

জানা গেছে, বুধবার ভোর ৬টায় সিলেট জেলা প্রশাসক অফিস থেকে নগরীর পাঁচ তারকা মানের হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’ যাওয়ার পথে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাজারো জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হন ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জনসহ গাড়ীর চালক আব্দুল মজিদ। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি এবং গাড়ি চালক আশংকামুক্ত আছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত