এক সপ্তাহে দুই ক মা ন্ডা র নি হ ত, ই রা নে ফের ই স রা ই লি হা ম লা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM

এক সপ্তাহে দুই ক মা ন্ডা র নি হ ত, ই রা নে ফের ই স রা ই লি হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১২:২১:১১ PM

এক সপ্তাহে দুই ক মা ন্ডা র নি হ ত, ই রা নে ফের ই স রা ই লি হা ম লা

ছবি : সংগৃহীত


ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার করেছে ইসরাইল। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরাইল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহত এই কমান্ডার ইসরাইলের বিরুদ্ধে শত শত ড্রোন হামলার নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন।সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরাইলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে। জোদখি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ