ই স রা য়ে লে র হা*মলায় ই রা নে র আরও এক কমান্ডার নি হ ত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM

ই স রা য়ে লে র হা*মলায় ই রা নে র আরও এক কমান্ডার নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৭:০৪:৪৩ PM

ই স রা য়ে লে র হা*মলায় ই রা নে র আরও এক কমান্ডার নি হ ত

ছবি : সংগৃহীত


ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন।

শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।

এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেন, “সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্স প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার মূল কাজ ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধঅন মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।”

“২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরালির রক্ত লেগে আছে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এই নিয়ে এ পর্যন্ত আইআরজিএসের তিন জন কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ