ই রা নে র তিন পা রমা ণ বি ক কেন্দ্রে বি মা ন হা ম লা, দাবি ট্রা*ম্পের
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM

ই রা নে র তিন পা রমা ণ বি ক কেন্দ্রে বি মা ন হা ম লা, দাবি ট্রা*ম্পের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৯:৪১:২১ AM

ই রা নে র তিন পা রমা ণ বি ক কেন্দ্রে বি মা ন হা ম লা, দাবি ট্রা*ম্পের

ছবি : ফাইল ফটো


ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করছে দেশটি। রোববার (২২ জুন) দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

কোম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেছেন, ফোরডো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ বিমান হামলার শিকার হয়েছে। কয়েক ঘন্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর ফোরডো পারমাণবিক স্থাপনার কিছু অংশ বিমান হামলার শিকার হয়।

ইসফাহানের নিরাপত্তা উপ-গভর্নর আকবর সালেহি বলেছেন, নাতানজ এবং ইসফাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা হয়েছে।তবে যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে কি না তা স্পষ্ট করেনি তেহরান।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ব্যাপারে মিথ্যাচার করে থাকতে পারে ডোনাল্ড ট্রাম্প। পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে।

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে।

পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের আর কোনও সামরিক বাহিনী এটি করতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়!

গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সময়সীমা পেরোনোর আগেই ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ