ই*সরায়েলে ই*রানের পাল্টা ক্ষে*পণাস্ত্র হা*মলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM

ই*সরায়েলে ই*রানের পাল্টা ক্ষে*পণাস্ত্র হা*মলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১২:৫০:০৪ PM

ই*সরায়েলে ই*রানের পাল্টা ক্ষে*পণাস্ত্র হা*মলা

ছবি : সংগৃহীত


ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ও হাইফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মিডল ইস্ট অবজারভার জানিয়েছে, হামলায় বাড়িঘর ধসে ২০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত ব্যক্তিদের উদ্ধারকর্মীদের নিয়ে যেতে দেখা গেছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, সবশেষ এই হামলার ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়া নিউজ নামের একটি এক্স অ্যাকাউন্টে একজন হাইফার একজন উদ্ধারকর্মীকে বলতে শোনা গেছে, সেখানকার একটি ছোটো উপকূলীয় শহর পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোয় এখন থেকে মার্কিন ঘাঁটিগুলোও ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। যদিও এখন পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ