দুই টাকার শিক্ষকের পাশে জেলা পুলিশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দুই টাকার শিক্ষকের পাশে জেলা পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন

 দুই টাকার শিক্ষকের পাশে জেলা পুলিশ

ছবি : নিজস্ব


সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবসে কয়েকটি গণমাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফজলু মিয়া নামের এক শিক্ষককে নিয়ে ”দুই টাকার শিক্ষক” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর নজরে আসলে তিনি সেই শিক্ষক সম্পর্কে স্থানীয় ওসি এবং সংবাদকর্মীদের মাধ্যমে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তিনি মানবিক সেই শিক্ষক ফজলু মিয়ার পাশে দাড়ানোর ইচ্ছা পোষন করেন।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) পুলিশ সুপারের আমন্ত্রণে সেই শিক্ষক পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। তখন পুলিশ সুপার শিক্ষক ফজলু মিয়ার সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ফজলু মিয়াকে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার বলেন, "শিক্ষক ফজলু মিয়া সম্পর্কে পত্রিকায় পড়ে আমরা তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র দুই টাকার বিনিময়ে পড়াতেন তিনি। যার ফলে এলাকার সবার কাছে তিনি দুই টাকার শিক্ষক হিসেবে পরিচিত পান। তবে বর্তমানে অভাবের কারণে তার মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে আমার মনে হয়েছে তার মত মানবিক একজন শিক্ষকের পাশে দাড়ানো উচিত।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ আহমেদ কুটি, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ প্রমুখ।’

এম সি



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ