ট্রাম্পকে নোবেল শান্তিতে মনোনয়নের পরদিনই ই*রানে হা ম লা র নিন্দা পা কি স্তা নে র
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM

ট্রাম্পকে নোবেল শান্তিতে মনোনয়নের পরদিনই ই*রানে হা ম লা র নিন্দা পা কি স্তা নে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১০:৫৭:১৮ PM

ট্রাম্পকে নোবেল শান্তিতে মনোনয়নের পরদিনই ই*রানে হা ম লা র নিন্দা পা কি  স্তা নে র

ছবি : সংগৃহীত


পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরদিনই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

একদিন আগে ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবে বলে ঘোষণা দেয়। এর পরদিন অর্থাৎ রোববার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর হামলার কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার পাকিস্তান বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের বোমা হামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরান-ইসরায়েল সঙ্কটের সমাধানের একমাত্র পথ কূটনীতি।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ফলে যে নজিরবিহীন উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনার আরও বিস্তার এই অঞ্চলসহ পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’’

একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন হামলার বিরুদ্ধে নিন্দা জানায় পাকিস্তান।

এর আগে, শনিবার পাকিস্তানের সরকার বলেছিল, তারা আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ