ই সরা য়ে লে র হা*মলায় ই রা নে নি হ ত অন্তত ৫০০
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM

ই সরা য়ে লে র হা*মলায় ই রা নে নি হ ত অন্তত ৫০০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৫:৫০:০৮ PM

ই সরা য়ে লে র হা*মলায় ই রা নে নি হ ত অন্তত ৫০০

ছবি : সংগৃহীত


গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বলেছে, নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একে পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কারমানপোর বলেছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশুও রয়েছে। তাদের মধ্যে সবচেয় কমবয়সী শিশুর বয়স ছিল মাত্র ২ মাস।

তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ নারীও রয়েছেন। এই নারীদের মধ্যে দু’জন ছিলেন অন্তঃসত্ত্বা। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কারমানপোর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ