গা*জায় ই*সরায়েলি বাহিনীর হাতে এক মাসে নি*হত ৫৪৯
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ PM

গা*জায় ই*সরায়েলি বাহিনীর হাতে এক মাসে নি*হত ৫৪৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১২:৫১:১৫ PM

গা*জায় ই*সরায়েলি বাহিনীর হাতে এক মাসে নি*হত ৫৪৯

ছবি : সংগৃহীত


গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এক মাসে নিহত হয়েছেন ৫৪৯ জন। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, গত চার সপ্তাহে ত্রাণ নিতে গিয়েই অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে হামলায় আহত হয়েছেন আরও চার হাজার ৬৬ জন।

এদিকে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় উপত্যকায় নিহত বেড়ে ৭২ জনে পৌঁছেছে। তাদের বেশ কয়েকজন ত্রাণ-সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

এদিকে আল জাজিরার আরবি বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে অন্তত দুইজন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৬ হাজার ২৫৯ জন নিহত এবং এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ