সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ PM

সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৯:২৬:৫৭ PM

সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে

ফাইল ছবি


সৌদি আরবে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে। তারা আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে বলেছেন, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহার পর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।”

মিডেল ইস্ট আই এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা পেয়েছে। যার মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জন সোমালিয়ার নাগরিক। এদের মধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ