টালিউডে বাংলাদেশি শিল্পীদের ‘উদারতা’ নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৬ PM

টালিউডে বাংলাদেশি শিল্পীদের ‘উদারতা’ নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৪:৩০:৪৫ PM

টালিউডে বাংলাদেশি শিল্পীদের ‘উদারতা’ নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর

সংগৃহিত


দেশের পাশাপাশি কলকাতাতেও বেশ জনপ্রিয় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কাজ করছেন দুই বাংলাতেই। তবে টালিউডে জয়ার উপস্থিতি, জনপ্রিয়তা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।বলা দরকার, কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস একই সঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও।

এদিকে, জয়ার টালিউডে কাজ করা নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন জুঁই বিশ্বাস। সেটি আবার টালিউডের অনেকেই শেয়ারও করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।স্ট্যাটাসে জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?’

শুধু এখানেই থেমে থাকেননি জুঁই বিশ্বাস। প্রশ্ন তুলে আরও বলেছেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টালিউড।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত