ই রা নে যাত্রীবাহী বাস উল্টে নি হ ত অন্তত ২১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ AM

ই রা নে যাত্রীবাহী বাস উল্টে নি হ ত অন্তত ২১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৭:১৭:৪৭ PM

ই রা নে যাত্রীবাহী বাস উল্টে নি হ ত অন্তত ২১

ফাইল ছবি


ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী ওই বাস। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচ উল্টে পড়ে গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী