বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কেটে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তির ১ জনকে ৩ মাসের ও অপর দুইজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। রোববার বিকেলে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

দণ্ডিতরা হলেন-ট্রাক্টর মালিক ময়নুল ইসলাম, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম ও এমাদ উদিন। এরা সবাই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা নির্বিচারে পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছিল।

গত মাসে একই স্থান থেকে অবৈধ টিলা কাটার দায়ে দিনার আহমদ নামে একজন ট্রাক্টর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরপরেও টিলা কর্তন বন্ধ করছে না অসাধু পাহাড়-টিলা খেকো চক্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে রোববার সকাল থেকে শ্রীধরপুর গ্রামের লালমাটি নামক স্থানের একটি প্রাকৃতিক টিলা কেটে অবৈধ ট্রাক্টরে মাটি পরিবহণ করছিলেন ট্রাক্টর মালিক ময়নুল ইসলাম, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম, এমাদ উদ্দিনসহ আরো কয়েকজন টিলাখেকো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানের টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও টিলার মাটি পরিবহণে নিয়োজিত দুইটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করে ট্রাক্টর মালিক ময়নুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম ও এমাদ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় বিকেলে তাদেরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ টিলা কাটার অপরাধে তিন ব্যক্তির দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরিবেশ রক্ষায় প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক