ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ১১:৫৩:১৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ

ছবি : নিজস্ব


দখলার ইহুদীবাদি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় পৌরসদরে এ বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলার ওলামা পরিষদের সভাপতি, মাওলানা গিয়াসউদ্দিন, উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াজিদ, সাধারণ সম্পাদক ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্বারী নুর উদ্দিন আহমেদ, কওমি ঐক্য পরিষদ সভাপতি হাফেজ মোবারক হোসেন, মাওলানা এনামুল হক, মাওলানা নোমান, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ কুতুবুর রহমান, মওলানা হাসিবুর রহমান, মওলানা মুর্শিদুর রহমান, মওলানা ঈসমাইল সহ প্রমূখ। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক