'মানবিক বিরতির' মধ্যেই গা*জায় ৬৩ ফি*লিস্তিনি নি*হত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ AM

'মানবিক বিরতির' মধ্যেই গা*জায় ৬৩ ফি*লিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১২:৪৪:৩১ PM

'মানবিক বিরতির' মধ্যেই গা*জায় ৬৩ ফি*লিস্তিনি নি*হত

ছবি : সংগৃহীত


ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে হামলা চালিয়ে আরও অন্তত ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হামলা ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু এলাকায় দিনে ১০ ঘণ্টা 'মানবিক বিরতি' দেওয়ার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই।

রবিবার (২৭ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখবে। এসব এলাকার মধ্যে রয়েছে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটি। এছাড়া, তারা সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাদ্য ও চিকিৎসা সরবরাহের জন্য বিশেষ করিডোর খোলারও ঘোষণা দেয়।

কিন্তু এই 'মানবিক বিরতি' শুরুর প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলা আবারও শুরু হয়। আল জাজিরা জানায়, গাজা সিটিতে একটি বিমান হামলা হয়েছে, অথচ এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেখানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলেছিল। স্থানীয় ফিলিস্তিনিদের বরাত দিয়ে জানা গেছে, একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজায় এখন পর্যন্ত ৫৯,৮২১ জনেরও বেশি ফিলিস্তিলিকে হত্যা করেছে ইসরায়লী বাহিনী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী