কন্যাসন্তান প্রিয়মকে নিয়ে মুখ খুললেন পরীমণি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৪ PM

কন্যাসন্তান প্রিয়মকে নিয়ে মুখ খুললেন পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৩:৪৪:১১ PM

কন্যাসন্তান প্রিয়মকে নিয়ে মুখ খুললেন পরীমণি

ফাইল ফটো


‘দত্তক নেওয়া কন্যাসন্তান প্রিয়মকে হারিয়ে ফেলেছেন চিত্রনায়িকা পরমীণি’- এমন খবর এখন নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে বলা হচ্ছে- আইনি ঝামেলা থেকে বাঁচার জন্যই পরী নাকি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন! এসব খবরে বেশ ক্ষেপেছেন পরীমণি।

এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে। মনে রাখবেন, আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব‍্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি।’

তিনি আরও লিখেছেন, ‘বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারীরিক অসুস্থতা বা শুটিং এ না থাকলে)। বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলই মাত্র তিন বছর হতে যাচ্ছে। কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন।’এরপর প্রিয়মের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লিখেছেন, ‘কিন্তু কি অদ্ভুত ব্যাপার! পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার! নেন জানেন। কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্চিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, “আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানান ধরনের কথা আর কি। ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না।’দত্তক শব্দটা ক‍্যাপশন দিয়ে ভিউ ব্যবসা চলছে দাবি করে পরীমনি লিখেছেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দেব না ইচ্ছে হলে দেব না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামছে। এই কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি… খুশি?’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা