সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৯:৩৩:৫৭ PM

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত


রাজধানীর উত্তরার দিয়াবাড়ির হাটে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। গরু কিনে এক ক্রেতা তাকে জাল টাকা দিয়েছিল। পরে ঘটনা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।  

রইস উদ্দিনের সেই কান্না একসময় ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয়। খবরটি পৌঁছে যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠান। 

ওমরাহ শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন। মঙ্গলবার (১৯ আগস্ট) তার আমন্ত্রণেই গ্রামে ছুটে যান অপু বিশ্বাস। অপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। এ ভিডিওতে দেখা যায়, রইস উদ্দিন নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে। আশপাশের মানুষজনও ছুটে আসেন অপু বিশ্বাসকে একনজর দেখতে। 

লাইভে অপু লিখেন, “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।” এরপর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে লাইভের কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “ভালোবাসার একটা মানুষ।” আবার কেউ লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।” 

অপু বিশ্বাসকে ধন্যবাদ জানাতে ভক্তদের কণ্ঠও ছিল ভরপুর। একজন মন্তব্য করেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।” আরেকজন দোয়া করে লিখেন, “মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর