দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে যা বললেন জাহিদ হাসান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে যা বললেন জাহিদ হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৬:৩২:৪৬ অপরাহ্ন

দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে যা বললেন জাহিদ হাসান

সংগৃহিত


দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এই তারকা যুগল। দুই সন্তানের এই দম্পতি একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ২৭ বছর। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাদের। শোবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তারা। এ নিয়ে বিস্তর অভিযোগ সমালোচকদের। তাদের অনেকেই ভেবে নেন, সংসারজীবনে ভালো নেই জাহিদ-মৌ দম্পতি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলে মুখরোচক নানা আলোচনা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেদের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান।

এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিলেন অভিনেতা জাহিদ হাসান। তিনি সাফ জানিয়ে দিলেন, সংসারে কোনো সমস্যা নেই। বরং তারা পরম সুখেই আছেন।

অভিনেতার ভাষায়, আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ। বলেন, আমাদের কখনও ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।

একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়েও ব্যাখ্যা দেন জাহিদ হাসান। বলেন, মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।

কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে তার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং সেটা নিয়ে মাঝেমধ্যেই মজা করেন। জাহিদের ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। মৌ একদিন মজা করে বলল, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’ তখন ওর হাতে ছিল অনেকগুলো চিঠি।’

অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। একসঙ্গে অভিনয় করেছেন বহু নাটকে। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানে দেখা হলেও দু’জনের মধ্যে কোনো কথা হয় না।

তবে সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু কথা বলতে চান না জাহিদ হাসান। বলেন, তাকে নিয়ে কিছু বললে অসম্মান করা হয়, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে বড় কথা।

উল্লেখ্য, জাহিদ-মৌ দম্পতির রয়েছে দুই সন্তান। তাদের বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা। ছোট সন্তান জারিফ জাহিদ সাইম। দুজনেই পড়াশোনা করছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন