মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ PM

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৭:২০:৫১ PM

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

ছবি : সংগৃহীত


শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছে সে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা।

জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।

এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন,  মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।

এদিকে, কলকাতার প্রসিদ্ধ নির্মাতা সৃজিত মুখার্জি আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। সেখানকার গণমাধ্যমে তিনি জানান, কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা