অভিনেত্রীকে ১০২ কোটি টাকা জরিমানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

অভিনেত্রীকে ১০২ কোটি টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৩:৫৯:৩২ অপরাহ্ন

অভিনেত্রীকে ১০২ কোটি টাকা জরিমানা

ফাইল ফটো


সোনা পাচার মামলায় দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

৩ মার্চ দুবাই থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১৪.২ কেজি সোনা আনার চেষ্টা করতে গিয়ে গ্রেফতরা হন এই দক্ষিণী সুন্দরী। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই বাজেয়াপ্তকরণ সোনা সাম্প্রতিক মাসগুলোতে অন্যতম ছিল এবং কর্ণাটকের চলচ্চিত্র শিল্প এবং ব্যবসায়ী সম্প্রদায় উভয়কেই বেশ অবাক করেছিল। সবচেয়ে আর্শ্চযের বিষয় রানিয়া শুধু গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হন, ডিজিপি পদমর্যাদায় রয়েছেন তার সৎ বাবা।

তদন্তকারীদের অভিযোগ, অভিনেত্রী চোরাচালান অভিযানেটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রানিয়ার পাশাপাশি ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু, এবং গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন ও ভরত কুমার জৈন পুলিশের জালে ধরা পড়েন। 

প্রথমজন পরিবহনের যাবতীয় ব্যবস্থা করেছিল, ওদিকে যারা সোনা বিক্রির বিষয়টি পরিচালনা করেছিলেন এবং হাওয়ালা চ্যানেলের মাধ্যমে উপার্জন সরিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। চারজনই পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হেফাজতে রয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন