প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীঘি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ PM

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীঘি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৪:৩৬:৫৫ PM

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীঘি

ফাইল ফটো


ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবা সুব্রতর কাছেই।

শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দীঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা খুব বেশি একটা ধরে রাখতে পারেননি। ওই স্থান দখল করে নিয়েছে সমালোচনাসহ আরও না বিতর্কে। সঙ্গে রয়েছে একাধিক প্রেমের গুঞ্জনও। এরমধ্যে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিল নাম। বিষয়টি নিয়ে এর আগেও গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছিলেন দীঘি।

সম্প্রতি তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ায় ফের মাথাচাড়া দিয়েছে বিষয়টি। বরাবরের মতো এবারও চুপ থাকেননি এই চিত্রনায়িকা। ফের তিনি।সম্প্রতি এক অনুষ্ঠানে আফ্রিদির সঙ্গে কীভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’

তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনও এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করাও অফ করে দিয়েছি।’এর আগে গণমাধ্যমের কাছে আফ্রিদিকে বন্ধু হিসেবে দাবি করে দীঘি বলেছিলেন, ‘তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো সময় থাকে না, বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে, পরে বন্ধুত্ব থাকবে না। সব সময় সে আমার বন্ধু। একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মনগড়া কথাও। সব মিলিয়ে আমি বলব, আফ্রিদি সব সময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।’

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি বর্তমানে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তার সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছাড়াও মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে গুঞ্জন উঠেছিল দীঘির। ওই তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু ছবি দেখা গিয়েছিল। মাহিমিনের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা গিয়েছিল দীঘিকে। তবে সেটিকেও বন্ধুত্ব বলে অভিহিত করেছিলেন হালের এই জনপ্রিয় চিত্রনায়িকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা