সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটের আগ্রা কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) এবং সিলেটের জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার (অতিরিক্ত উপকমিশনার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




