জৈন্তাপুর সী*মান্তে চো*রাই পণ্য জ*ব্দ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ PM

জৈন্তাপুর সী*মান্তে চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০১:৫৩:৪৩ PM

জৈন্তাপুর সী*মান্তে চো*রাই পণ্য জ*ব্দ


বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ১৯টি ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের ঘিলাতৈল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।

অন্যদিকে, সোমবার জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২,২৫০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি গরু জব্দ করে। জব্দকৃত পণ্যের সিজারমূল্য প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, দুই অভিযানে সর্বমোট প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর