১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন সালমান শাহ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন সালমান শাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১০:৪৪:২৭ অপরাহ্ন

১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন সালমান শাহ

ছবি : সংগৃহীত


আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন তিনি। যদি বেঁচে থাকতেন, আজ তার বয়স হতো ৫৪ বছর।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। ক্ষণিকের জন্যে ইন্ডাস্ট্রিতে আসলেও রাতারাতি হয়ে ওঠেন বাংলার পর্দার স্টাইল আইকন। সে সময়ের তার আলোকচ্ছটা আজও ম্লান হয়নি; বরং সময়ের সঙ্গে যেন তার জনপ্রিয়তা গভীর হচ্ছে।

অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই সালমান এতটা আলো ছড়াতে পেরেছিলেন। তাই তার চলে যাওয়ার প্রায় তিন দশক পরও এখনও ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি।

সালমান শাহ ছিলেন নব্বইয়ের দশকের তরুণদের কাছে এক অনন্য নায়ক। শুধু দর্শক নয়, সহকর্মী অভিনেতারাও তাকে মানতেন অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে। তার অভিনয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না, আর ফ্যাশন-স্টাইলের ছাপ ছিল কয়েক ধাপ এগিয়ে।

অনেকের মতে, তিনি যেন ছিলেন বিনোদন জগতের টাইম ট্রাভেলার। কারণ তিন দশক আগেই তিনি যে সাজসজ্জার ধারা শুরু করেছিলেন, আজকের নায়কদের মধ্যে তা স্পষ্টভাবে প্রতিফলিত।

আজকের দিনে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন, শ্রদ্ধাভরে স্মরণ করছেন তার ভক্তরা। বাংলা সিনেমার এই অমর নায়ক নেই প্রায় তিন দশক, তবুও যে তার অনুপস্থিতিতে আজও ভক্তদের হৃদয় পুড়ছে- তা বলাই বাহুল্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ