হানিয়া আমিরকেই আমি চিনি না: হাসান মাসুদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ PM

হানিয়া আমিরকেই আমি চিনি না: হাসান মাসুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৪:০৪:১৩ PM

হানিয়া আমিরকেই আমি চিনি না: হাসান মাসুদ

ফাইল ফটো


গত দু’দিন ধরে নেটদুনিয়ায় একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে- শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির! তথ্যটি মিথ্যা বলে দাবি করেছেন হাসান মাসুদ।

ভাইরাল হওয়া পোস্টে বলা হয়েছে, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন। হানিয়া আমির একে একে সবার সাথে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্যে নিজের ডান হাত বাড়িয়ে দিল, পাকিস্তানি এই মডেল তখন তার সাথে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সাথে হাত মেলায়নি হানিয়া আমির।’এ বিষয়ে হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা জানাও আমার কথা না। কারণ আমি অনেকদিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।’

বলা দরকার, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা