‘কারাবাসে শোক প্রকাশের অনুমতি ছিল না’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ PM

‘কারাবাসে শোক প্রকাশের অনুমতি ছিল না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১২:৩৮:৩৫ AM

‘কারাবাসে শোক প্রকাশের অনুমতি ছিল না’

ছবি : সংগৃহীত


ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কারাবাসের অভিজ্ঞতা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন তিনি। সেই দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে রিয়া জানান, কারাগারে থাকাকালীন তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত ছিল না।

রিয়া বলেন, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী।’

কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন রিয়া। তার কথায়, ‘যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না কিন্তু সেখানে শুধু তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরোটাই বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে এখন আর আমার মাথাব্যথা নেই।’

সুশান্তের জন্য শোক করতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নে রিয়া বলেন, ‘পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে শোক প্রকাশের অনুমতিও ছিল না।’ আর তাই আজও তার মনে হয়, তার শোকের পর্ব শেষ হয়নি।

প্রসঙ্গত, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং মাদক মামলায় নাম জড়ানোর কারণে গ্রেফতার হয়েছিলেন রিয়া। দীর্ঘ সময় পর তিনি যখন জামিন পেয়ে বাড়ি ফেরেন, সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে