ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ PM

ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৬:০৮:৫৯ PM

ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

সংগৃহিত


ভক্তদের অপেক্ষার পালা শেষে এবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। গত ১ জুন ছেলের বাবা-মা হন তারা। তাদের একমাত্র ছেলের বয়স তিন মাস। এ তারকাদম্পতির দুজনেই গান ভীষণ পছন্দ করেন। তাই ছেলের নামও রেখেছেন সুরের ছোঁয়ায়।

পরম-পিয়ার অনুরাগীদের তাদের ছেলের জন্য ছবি প্রকাশ করেছেন। ছোট ছোট হাত, গোল গোল চোখ- ছেলে ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালোবাসার বন্যা দেখা যাচ্ছে। ছেলের মাথাটা বড়, তারকা-পত্নী পিয়া নিজেই জানিয়েছেন এ কথা। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। যদিও এই নামের আরও একটি মানে রয়েছে। ‘নিষাদ’, যাকে দুঃখ কখনো ছুঁতে পারে না।

ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’। অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন। সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পিয়ার সঙ্গে ভাগ করে নেবেন বলেই জানিয়েছিলেন। সেই কথা যে রেখেছেন, আগেই স্বীকার করে নিয়েছেন পিয়া।

মাস খানেক আগেও অভিনেতা-পত্নী জানিয়েছিলেন, ছেলেকে আসলে কার মতো দেখতে হয়েছে সেটা এখনো বুঝে উঠতে পারছেন না তারা। যদিও পিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ছেলের মুখে দুজনের চেহারার মিল রয়েছে।

ছেলেকে ও নিজেদের সামলাতে সামলাতে কীভাবে সময় বয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তারা। ছেলের ভাল নাম নিষাদ হলেও, বাবা পরম নাকি ছেলেকে ‘জুনিয়র’ নামে ডাকেন। এই প্রসঙ্গে পিয়া জানিয়েছিলেন, বাবা আর ছেলের যে এক মাসে জন্ম! পিয়া যদিও যখন যেমন হয় সে নামে ডাকেন। ছেলেও নাকি সঙ্গে সঙ্গে তাতে সাড়া দেয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে